রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে একটি লবণের মাঠ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ছুরিখাল এলাকার লবণ মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান।

বিজিবি’র এই অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ভোররাতে লেদা বিওপি’র জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী থেকে কয়েক ব্যক্তি ছ্যুরিখাল এলাকার লবণ মাঠ দিয়ে লোকালয়ের দিকে যাওয়ার পথে বিজিবি জওয়ানরা ধাওয়া করে। ধাওয়ার মুখে পাচারকারীরা লোকালয়ে লুকিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তার মধ্যে পাওয়া ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে নষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION