বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

আগামী জুলাই থেকে ভূমি উন্নয়ন কর পুরোপুরি অনলাইনে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী বছরের জুলাই মাস থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় চলে যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (প্রথম পর্যায়) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এক সময় ছিলো একটি স্বপ্ন, রূপকথার গল্পের মতো। আজকে সেটি বাস্তবতা। সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। যেসকল প্যারামিটার আছে জিডিপি গ্রোউথসহ সবকিছুই ইতিবাচক। উন্নত বিশ্বের প্রবৃদ্ধির হার মাইনাসে চলে গেছে। সেখানে বাংলাদেশের গ্রোউথ অনেক বেশি। আমরা কোভিডকে ভয় পাইনি, যে যার জায়গায় থেকে কাজ করে গেছি। আমরা ভূমি মন্ত্রণালয়ও কাজ করেছি, আমরা কোনো কাজে বসে নেই। আমরা চাই সেবা দিতে, কাজ করতে।

তিনি বলেন, আমরা প্রকল্পগুলো নিয়ে কাজ করছি ধাপে ধাপে। এখন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা আমরা ম্যানুয়াল ও ডিজিটাল দুইভাবেই কাজ চলাবো। তবে আগামী জুলাই থেকে নো মোর ম্যানুয়াল সিস্টেম, পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে। এখন আমরা পাইলটিং করছি। এখানে অনেক সমস্যা হবে। সব সমাধান করে ১ জুলাই থেকে পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় চলে যাবে। আমরা সিম্পল ওয়েতে সফটওয়্যারটা রাখতে চেয়েছি। আশা করি সেভাবেই এটি হবে। জুলাই থেকে এটি ভালো একটি পর্যায়ে চলে আসবে।

তিনি আরও বলেন, ডিজিটাল সিস্টেম যতো বৃদ্ধি পাবে, সেবা ততো সহজ হবে। শুধু ভূমি নয় অন্য মন্ত্রন্ত্রণালয় বিভাগেও ডিজিটাল ব্যবস্থা জরুরি। এই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে অনেকের সমস্যা হতে পারে। সেজন্য তাদের ট্রেনিং দেওয়া হবে। কিছু বিষয় ট্রেনিং ছাড়া সম্ভব নয়। শিখতে কোনো সমস্যা নেই, তাই আমরা তাদের শেখানোর উদ্যোগ নেবো। তবে ২০২১ সালের জুলাইয়ের পর থেকে আর ম্যানুয়াল সিস্টেম থাকবে না।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, দুর্নীতির বিষয়ে সমস্যা তো আছেই। এটা সার্ভিস ওরিয়েন্টেড মিনিস্ট্রি। সেজন্য পাবলিকের সম্পৃক্ততা বেশি। তবে এসব বিষয় মাথায় রেখেই আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। তাহলে অনেক সমস্যাই সমাধান হবে।

এসময় অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলি পাটোয়ারি বক্তব্য রাখেন। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION