শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক:

গতকালই নেইমারকে নিয়ে ভালো খবর প্রচার করে ব্রাজিলিয়ান দৈনিক গ্লোব রিপোর্ট। তারা বলেছিল, নেইমার সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন। কিন্তু দিন পার হতেই সব যেন হাওয়ায় মিশে গেলো।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারের ফেরাটা প্রায় অনিশ্চিত বলা চলে। এমনকি গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও নেইমারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফ্রেঞ্চ দৈনিক ফুটমেট্রো এমনটাই জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কার্লো আনচেলত্তির দল যেখানে অনুশীলন করছে, সেখানে অনুপস্থিত নেইমার। এমনকি গতকালও অনুশীলনে দেখা যায়নি তাকে। দলের হয়ে পুরোপুরি অনুশীলনে না ফেরে কোনো খেলোয়াড়কেই মাঠে নামাবেন না কোনো কোচ।

কিছু মিডিয়া প্রচার করেছিল নেইমার মাঠে ফিরবেন মরক্কোর বিপক্ষে। কিন্তু সেটি এখন দূর ভবিষ্যত। সান্তোসের হয়ে খেলা চলাকালীন ইনজুরিতে পড়েন নেইমার। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু আনচেলত্তি তার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দলে রেখেছেন।

মূলত চেলসির ২০ গোল করা ফরোয়ার্ড হোয়াও পেদ্রোর পরিবর্তে নেইমারকে বেছে নিয়েছিলেন আনচেলত্তি। এখন সময় বলে দিবে পেদ্রোকে দলে না নেওয়াটা ভুল ছিল নাকি সঠিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION