শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে। চব্বিশ ঘণ্টার হিসেবে প্রথমবারের মতো ৯০ হাজারের বেশি নতুন শনাক্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার ৬টা) চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ২৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

তাতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে আক্রান্তের সংখ্যাটা অবশ্য আরও বেশি, ৯২ লাখ ১২ হাজার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে।

যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল গত শনিবার, ৮৮ হাজার ৯৭৩ জন।

বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় হপকিন্স জানিয়েছে, গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ২১ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার। আক্রান্তের মতো মৃত্যুর তালিকাতেও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

দেশটিতে দ্বিতীয় ধাপের সংক্রমণ বেশি ছড়াচ্ছে মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন যত কাছে চলে আসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে দুর্বল পয়েন্ট হিসেবে বারবার আঘাত করছে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৩ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৮৬ হাজার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION