শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সাত মাত্রার ওই ভূমিকম্প শুক্রবার অ্যাজিয়ান সাগরে আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

গ্রিসেও এই ভূকম্পন অনুভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে ইজমির প্রদেশের ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন।

তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্কের ইস্তাম্বুল ও গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই দ্বীপে উঁচু ঢেউ আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ডুবে মারা গেছেন। আহত হয়েছেন ১২০ জন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION