মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিস্টিয়ানো রোনালদো এখন করোনা মুক্ত

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার এক টেস্টে করোনা নেগেটিভ হন ৩৫ বছর বয়সী রোনালদো । করোনা আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় তিনি সেরে উঠলেন। এখন থেকে তাকে আর আইসোলেশনে থাকতে হবে না বলে জানিয়েছে জুভেন্টাস।

আগামীকাল রোববার (১ নভেম্বর) স্পেজিয়ার বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলতে পারবেন তিনি। যদি আন্দ্রেয়া পিরলো তার সেরা একাদশে রোনালদোকে রাখেন।

গেল ১৩ অক্টোবর করোনা আক্রান্ত হন সিআরসেভেন। সে সময় উয়েফা ন্যাশন্স লিগে খেলার জন্য পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি ন্যাশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি। অবশ্য তিনি না খেললেও জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের। তারা ৩-০ গোলে হারিয়েছিল সুইডেনকে।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ইতালিতে আসেন এবং আইসোলেশনে চলে যান। করোনার কারণে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION