মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শনির দশা পেয়ে বসেছে বার্সেলোনাকে

Barcelona players react after drawing at the end of the Spanish League football match between Deportivo Alaves and Barcelona at the Mendizorroza stadium in Vitoria on October 31, 2020. (Photo by Cesar Manso / AFP)

খেলাধুলা ডেস্ক:

লা লিগায় এবার শনির দশা পেয়ে বসেছে বার্সেলোনাকে। একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে দলটি। লিগে টানা দুই ম্যাচে হারের পর এবার ড্র নিয়ে ফিরতে হয়েছে দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে।

প্রতিপক্ষের মাঠে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান অঁতোয়ান গ্রিজমান।

এই নিয়ে লিগে টানা চার ম্যাচ ধরে জয়হীন রইল রোনাল্ড কুম্যানের দল। আগের তিন ম্যাচের মধ্যে দুটিতে হার ও একটিতে ড্র মানতে হয় তাদের।

আলাভেসের মাঠে ম্যাচের ৩১ তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। নিজেদের গোলকিপার নেতোর ভুলে গোলটি হজম করতে হয় তাদের।

জেরার্দ পিকেকে ব্যাক পাসে বল দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই গোলকিপার। দৌড়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে নেন স্বাগতিক দলের লুইস রিওসা। শূন্য গোলপোস্টে বল জড়ান স্প্যানিশ এই ল্যাফট-উইঙ্গার।

একাধিকবার সুযোগ পেলেও প্রথমার্ধে ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ৬২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আলাভেস। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়া হন আলভেসের জোতা।

পরের মিনিটেই বার্সেলোনাকে সমতায় ফেরান গ্রিজমান। ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান ফরাসি এই স্ট্রাইকার।

আরও একটি গোলের জন্য ম্যাচের বাকি সময়ে মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনার আক্রমণভাগ। কিন্তু লিওনেল মেসি, অনসু ফাতি, উসমানে দেম্বেলেদের কেউই লক্ষ্যে বল জড়াতে পারেননি।এই ড্রয়ে পয়েন্ট টেবিলে আরও অবনমন হয়েছে বার্সেলোনার। ছয় ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বাদশস্থানে আছে দলটি।দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION