শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাস্মিরে যৌথবাহিনীর অভিযানে হিজবুল প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত শাসিত কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সাইফুল্লাহ মির ওরফে গাজি হায়দার নিহত হয়েছেন।রবিবার বিকেলে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে রাংগরেথ এলাকায় পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে তিনি নিহত হন।কাশ্মীরের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠনের প্রধানকে হত্যার এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় বাহিনী।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গোপন তথ্য পেয়ে এ দিন বিকেলে রাংগরেথ এলাকায় তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সাইফুল্লাহসহ চার জঙ্গি যে বাড়িতে লুকিয়েছিল, সেটি ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার সন্ধ্যায় বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হ্যান্ডমাইকে আত্মসমর্পণ করতে বলা হয় জঙ্গিদের। কিন্তু তারা গুলি ছুড়তে শুরু করে। গুলিতেই জবাব দেন আমাদের জওয়ানেরা।’

এর আগে গত মে মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর মৃত্যু হয়। তার পরেই উপত্যকায় সংগঠনের দায়িত্ব পায় সাইফুল্লাহ।

পুলওয়ামা জেলার মালঙ্গপোরা এলাকার বাসিন্দা সাইফুল্লাহ ২০১৪ সালে হিজবুলে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই হিজবুলের তৎকালীন শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সংগঠনের ভেতরে সাইফুল্লাহ ‘ডক্টর সাব’ নামে পরিচিত ছিলেন।

গত ২০১৬ সালে ভারতীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন বুরহান ওয়ানি। তার মৃত্যুর পর হিজবুলের ‘অপারেশন’ পরিচালনার দায়িত্ব নেন নাইকু।

এদিকে জম্মু-কাশ্মীর পুলিশকে অভিনন্দন জানিয়ে ডিজি দিলবাগ সিংহ বলেছেন, ‘অভিনন্দন। রিয়াজ নাইকুর পর দায়িত্ব নেওয়া শীর্ষ হিজবুল কমান্ডার সাইফুল্লাহ শ্রীনগরে এনকাউন্টারে নিহত।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION