মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অনিশ্চয়তায় টি-টোয়েন্টিতে মাশরাফি

খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু এই আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছেন অনিশ্চয়তা।

মার্চে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই ক্রিকেটের বাইরে মাশরাফী। সব শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে।

এক রাউন্ড পরই যে আসর স্থগিত হয়ে যায় মহামারির কারণে।
এরপর থেকে ক্রিকেটের বাইরে ছিল দেশের সব ক্রিকেটারই। অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরে দেশে। তিন দলের সেই আসর ছিল ওয়ানডে ফরম্যাটে। যেটি সফলভাবে আয়োজনের পর টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজক করতে যাচ্ছে বিসিবি।

করপোরেট এই টুর্নামেন্টে দল হবে ৫টি। খেলোয়াড়দের অংশ গ্রহণও তাই বিসিবি প্রেসিডেন্টস কাপের চেয়ে বেশি হবে। মাশরাফীও এই টুর্নামেন্ট দিয়েই ফেরার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আর তাই ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিং ও ফুটবল খেলতে শুরু করেছিলেন।

কিন্তু গত ১৮ অক্টোবর রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাশরাফী। বিসিবির ডাক্তার ও ফিজিওদের সঙ্গে যোগাযোগ করলে তাকে স্ক্যান করাতে বলা হয়। কিন্তু মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ঘরবন্দী হয়ে পড়েছেন মাশরাফী। তাই স্ক্যান করাতেও পারছেন না।

এদিকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর। ফলে মাশরাফীর এই আসরে খেলা নিয়ে তৈরি হয়ে অনিশ্চয়তা। নির্বাচক হাবিবুল বাশার যেমন বলছিলেন, ‘ওর চোট কোন পর্যায়ের, তা স্ক্যান না করানো পর্যন্ত বলা যাচ্ছে না। আবার ও বাসা থেকেও বের হতে পারছে না। আমাদের তাই অপেক্ষা করতে হবে। ’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘স্ক্যান করালে বোঝা যাবে ওর চোটটা কোন গ্রেডের এবং সে জন্য কত দিন বাইরে থাকতে হবে। আমি যত দূর জানি, ওর আইসোলেশন শেষ হবে ৭-৮ নভেম্বরের দিকে। এর আগে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই। ’

এখন ড্রাফটের আগে মাশরাফীর স্ক্যান রিপোর্ট পাওয়া না গেলে তাকে বাইরে রাখা হতে পারে। আবার স্ক্যান রিপোর্ট পেলেও তাকে ফিটনেস টেস্ট দিয়েই আসতে হবে। সব মিলে মাশরাফীর মাঠে ফেরার অপেক্ষা বাড়ে কিনা সেই শঙ্কাই তৈরি হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION