বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান:ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সকলকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান

মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সেই সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলোর সঙ্গে ধর্মীয় বিষয়গুলোকে মিশ্রিত করার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদ্যস্যদের বিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংতাকে কোনোভাবেই সমর্থন করে না।

সম্প্রতি ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলায় তিনজন নিহত হয়। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনাকে “ইসলামিস্ট টেরোরিস্ট অ্যাটাক” বলে অভিহিত করেছেন।

ইউরোপীয় ইইনিয়নের গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নটর-ডেম বেসিলিসিয়া পরিদর্শন করে ফরাসী প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স তাদের মূল মূল্যবোধের কাছে হেরে যাবে না।

ফ্রান্সের ওই ঘটনায় বাংলাদেশও নিরীহ মানুষের ওপর আক্রমনের পর হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সকলকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান।

এদিকে, ইসলামের বিরুদ্ধে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলাম। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION