বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘তাদের মতে তো বিএনপি রাজনীতিতে নাই, তবু কাদেরের মুখে শুধু বিএনপি’

ভয়েস নিউজ ডেস্ক:

ওবায়দুল কাদেরের মুখে প্রতিদিন বিএনপির আলোচনা কেন- এ প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের মতে তো বিএনপি রাজনীতিতে নাই। তাহলে মুখে সারাক্ষণ বিএনপি কেন?

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক স্মরনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, কথায় কথায় ক্ষতাসীনরা বলেন- দেশে বিএনপি নেই, বিএনপির দলের অস্তিত্ব নেই, বিএনপির রাজনীতি বলতে কিছু নেই। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের মুখে কেন এত বেশি বিএনপির নাম বলতে হবে। তার মানে বিএনপি আছে, বিএনপিকে তারা ভয় পায়। তারা জানে এই অবৈধ সরকারকে হটিয়ে একমাত্র বিএনপিই পারে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। তারা বিএনপি নেত্রীকে ভয় পায়, এজন্য তাকে আটক করে রাখা হয়েছে। তারা ভয় পায় যদি খালেদা জিয়া উন্মুক্ত থাকেন তবে দেশে কঠোর আন্দোলন হবে, গণতন্ত্র ফিরে আসবে।

তিনি আরো বলেন, দেশের মধ্যে সংকট চলছে, যে সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে। মানুষের ভোটাধিকার হরণ করলে সংকট তো আসবেই। আজ দ্রব্যমূল্য তিন-চার গুণ বৃদ্ধি পেয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করবেন আর কৃষকের জন্য কিছু করবেন না, এতে সংকট আসবেই।

বিএনপি মহাসচিব বলেন. জিডিপির কথা বললে সরকার রাগ করে। আমি সরকারকে বললো একজন প্রকৃত অর্থনীতিবিদের কাছে যান, যিনি আপনাদের উচ্ছিষ্ট খান না, তিনি বুঝিয়ে দেবেন জিডিপি কী, কাকে বলে। কথায় কথায় জিডিপির কথা বলেন, প্রকৃত জিডিপি জানতে কৃষকের কাছে যান, তাদের উন্নতি কতটা হয়েছে খোঁজ নেন। এখনও অনেক মানুষ দুই বেলার খাবার পায় না, তাদের কাছে জিডিপির কথা বলুন, জেনে আসুন। সূত্র:জাগরণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION