মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসজির ১০ খেলোয়ার লিফটে আটকা

খেলাধুলা ডেস্ক:

গত কদিন ধরে খুব বাজে সময় যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইর। দলের মূল খেলোয়াড় নেইমার, কাইলিয়ান এমবাপ্পেকে হারালো তারা। বুধবার চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় হারও দেখলো তারা। জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ওই লজ্জা পাওয়ার আগে আরেক বিপত্তি ঘটেছিল ফরাসি ক্লাবটির খেলোয়াড়দের কপালে! ম্যাচের আগের দিন হোটেলের লিফটে আটকা পড়েছিলেন ১০ ফুটবলার।

ঘটনা মঙ্গলবারের। লিফটে তারা কিন্তু কয়েক মিনিট আটকা পড়েননি। ৫০ মিনিট ধরে তারা বন্দি ছিলেন লিফটে। ওইসময় সেখানে ছিলেন আনহেল দি মারিয়া, মারকুইনহোস, মোয়াসে কিন, প্রেসনেল কিম্পেম্বে ও লিয়ান্দ্রো পারেদেস। শহরের দমকলকর্মীরা অতিথি দলের খেলোয়াড়ের উদ্ধার কাজে হাত দেন। শেষ পর্যন্ত নিরাপদে সবাইকে বের করে আনেন তারা।

লিফটে আটকা পড়ার এই অস্বস্তিকর মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন পিএসজির লেফটব্যাক লেভিন কুরজাওয়া। অবশ্য ক্লাব তাকে ডিলিট করতে বললে তা সরিয়ে ফেলা হয়। এই বিপদ থেকে উদ্ধার পেলেও লাইপজিগের কাছ থেকে নিজেদের বাঁচাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। ২-১ গোলে হেরে গেছে, তাও আবার ম্যাচ শেষ করেছে ৯ জন নিয়ে।এই হারে পিএসজি তৃতীয় স্থানে নেমে গেছে। তিন ম্যাচে ৩ পয়েন্ট তাদের। ম্যানইউ ও লাইপজিগের চেয়ে তারা তিন পয়েন্ট পেছনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION