বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে জোড়া খুনের আসামী সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে চট্টগ্রাম আদালত ভবনে মারধরের ঘটনায় করা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। লিমন ছয় বছর আগের সিআরবির জোড়া খুন মামলার অন্যতম আসামি।বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিআরবি এলাকা থেকে এক সহযোগীসহ লিমনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন জানান, ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালত ভবনে একটি মারামারির ঘটনায় লিমনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, লিমনের সাথে থাকা তার সহযোগী সজল দাশের (২৩) কাছে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকেই আসামি করে মামলা দায়ের হয়েছে। লিমনের বিরুদ্ধে নগরীতে চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগও আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে তৎকালীন কেন্দ্রীয় যুবলীগ নেতা আকবর চৌধুরী বাবর ও তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়। সিআরবির ঘটনার পর লিমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION