মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

করোনায় আক্রান্ত ইতালীর কোচ

খেলাধুলা ডেস্কঃ

ইতালির কোচ রবের্তো মানচিনি করোনা পজিটিভ হয়েছেন। কোনো উপসর্গ না থাকলেও রোমের বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন তিনি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফাইজিসি)।

আগামী দুই সপ্তাহে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইতালি। এর মধ্যে ঘরের মাঠে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর পোল্যান্ড এবং বসনিয়ার বিপক্ষে উয়েফা ন্যাশনস কাপের ম্যাচ খেলবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দলটি।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা মানচিনি ২০১২ সালে প্রিমিয়ার লিগ এবং ২০১১ সালে এফএ কাপ জেতার স্বাদ পান।

এরপর ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে টানা তিন শিরোপা জেতান তিনি।
২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ার পর মানচিনির কাঁধে দায়িত্ব তুলে দেয় ইতালি।

এরপর তার অধীনে ইউরো-২০২০ এর বাছাইয়ে ১০ ম্যাচে ১০ জয় পায় দলটি।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION