বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আন্দোলন ও ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে। যে কারণে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারও বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠলে সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দলের জন্য তৃণমূল থেকে ডেডিকেটেড (নিবেদিতপ্রাণ) কর্মীদের তুলে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধর্ষক ও নারী অবমাননাকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করতে হবে।

মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যুক্ত হন।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION