শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কখন বিজয়ী প্রার্থীর নাম জানা যাবে?

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চারদিন হতে চললো, বিজয়ী সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সবার নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। সবাই জানতে চাইছেন, কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?

কে হচ্ছেন নতুন প্রেসিডেন্ট?

এটা এখনো কারও জানা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিজয় নিশ্চিত করার মতো যথেষ্ট ভোট গণনা এখনও শেষ হয়নি। কিন্তু চূড়ান্ত ফলাফলের সময় খুব কাছেই চলে এসেছে বলে দেখা যাচ্ছে। নতুন ফলাফলও আসতে শুরু করেছে।

মহামারির কারণে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল পরিমাণে পোস্টাল ব্যালট পড়েছে। একেকটি রাজ্যে পোস্টাল ব্যালট গণনার একেক ধরনের নিয়ম রয়েছে। সুতরাং প্রতিযোগিতা যদি তীব্র হয়, তখন গণনায়ও সময় বেশি লাগবে।

জো বাইডেন কি বেশি ভোট পাননি?
জো বাইডেন বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু বেশি ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যে প্রার্থী ইলেকটোরাল কলেজের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য জনসংখ্যার অনুপাতে নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। ওই রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি সেই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পাবেন (মেইন আর নেব্রাস্কা বাদে, যেখানকার পদ্ধতি আরও জটিল)।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। বিজয়ী প্রার্থীকে পেতে হবে ২৭০টি ভোট।

অপেক্ষা কীসের?

বিবিসি বলছে, এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোট গণনার ফলাফল জানা গেছে, তাতে জো বাইডেন ২৫৩ ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৪।

দুই প্রার্থীর জন্য এখনো ২৭০ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাইডেন যদি পেনসিলভানিয়ায় জয় পান, তাহলে তিনিই বিজয়ী হয়ে যাবেন। অথবা তিনি যদি জর্জিয়ার সঙ্গে নেভাদা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলাইনার কোন একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন।

বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভানিয়ার সব ভোট তো পেতেই হবে, সেই সঙ্গে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদা অথবা অ্যারিজোনার চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে।

কোন রাজ্যের কি অবস্থা?

পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট

কে এগিয়ে রয়েছেন : এই রাজ্যে জো বাইডেন ২৮, হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ভোট গণনা বাকি : এখন পর্যন্ত রাজ্যটিতে ১ লাখ ২ হাজার ৫৪১টি ভোট গণনা বাকি রয়েছে।

এসব ভোট কোথায় : ভোটগুলোর বেশিরভাগই ফিলাডেলফিয়া এবং অ্যালগেনি কাউন্টির অ্যাবসেন্টি ব্যালট। ২০১৬ সালে এসব এলাকায় জয় পেয়েছিলেন হিলারি ক্লিনটন। সুতরাং এসব ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাট ভোট বলা যায়।

চূড়ান্ত ফলাফল কখন আরও জানা যাবে

নির্বাচনের দিনের বা আগের ডাক বিভাগের ছাপ রয়েছে, এমন পোস্টাল ভোট জমা আসার শেষ দিন শুক্রবার বিকেল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সব গণনা শেষ হতে আরও কয়েক দিন লেগে যেতে পারে।

জর্জিয়া- ১৬টি ইলেকটোরাল ভোট

কে এগিয়ে : এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৫৬ হাজার ৮৪৫ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৫২ হাজার ৮২৫ ভোট।

ভোট গণনা বাকি : রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যদের জন্য পাঠানো ৮ হাজার ভোট আসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবারের মধ্যে এসব ভোট এলে সেটা গণনায় যোগ হবে।

এসব ভোট কোথায় : ভোটগুলোর বেশিরভাগই আটলান্টা আর সাভান্নাহের, যেসব এলাকা প্রধানত বাইডেন সমর্থক।

চূড়ান্ত ফলাফল কখন জানা যাবে : রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সবের্গার জানিয়েছেন, রাজ্যটির ভোট পুনরায় গণনা করা হবে। অর্থাৎ এই রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে বেশ অপেক্ষা করতে হবে।

অ্যারিজোনা- ১১টি ইলেকটোরাল ভোট

কে এগিয়ে : এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৬৩৪ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮১৮ ভোট।

ভোট গণনা বাকি : রাজ্যটিতে এখনো ২ লাখ ভোট গণনা বাকি রয়েছে।

এসব ভোট কোথায় : রাজ্যের বিভিন্ন এলাকায় এসব ভোট ছড়িয়ে রয়েছে; তবে বেশিরভাগই রয়েছে ফনিক্স এলাকাতে।

চূড়ান্ত ফলাফল কখন আরও জানা যাবে : আরও পরের দিকে রাজ্যের কর্মকর্তারা নির্বাচনী ফলাফল সম্পর্কে সর্বশেষ তথ্য জানাবেন। তবে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে চূড়ান্ত আভাস পাওয়া যাবে, তা এখনও কারও জানা নেই।

নেভাদা- ৬টি ইলেকটোরাল ভোট

কে এগিয়ে : এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৯ হাজার ৯০১ ভোট।

ভোট গণনা বাকি : কর্মকর্তারা জানিয়েছেন, এখনও হাজার হাজার ভোট গণনা বাকি রয়েছে।

এসব ভোট কোথায় : ভোটের বেশিরভাগই রয়েছে ক্লার্ক কাউন্টিতে; যার মধ্যে রয়েছে লাভ ভেগাস। এর বেশিরভাগই পোস্টাল ব্যালট।

চূড়ান্ত ফলাফল কখন জানা যাবে : চূড়ান্ত ফলাফল পেতে হয়তো আরও দু-একদিন লেগে যাবে।

যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে অনেক ভালো করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে সশরীরে পড়া ভোটের বেশিরভাগ পেতে ব্যর্থ হয়েছেন জো বাইডেন। যতই ভোট গণনা চলছে, ততই অবস্থান পোক্ত করছেন ডেমোক্র্যাট প্রার্থী। সূত্র:জাগে‍া নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION