রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

পেকুয়ায় অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক

আহত জাফর, অভিযুক্ত জয়নাল (ডানে)

মো. ফারুক, পেকুয়া:

পেকুয়ায় জাফর মাঝি (৪৫) নামে চায়ের দোকানের কর্মচারীকে পিটিয়ে অপহরণ চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ওই কর্মচারীর মালিক নুরুল হোছাইনের দোকান ভাংচুর করে ব্যাপক ক্ষতি করা হয়।

আহত জাফর মাঝি একই ইউনিয়নের চড়ি পাড়া এলাকার আছদ আলীর ছেলে ও বামুলা পাড়া ষ্টেশনের নুরুল হোছাইনের চায়েের দোকানের কর্মচারী।

স্থানীয়রা এগিয়ে এসে অপহরণকারীদের প্রধান জয়নালকে গণ-ধোলাই দিয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নানসহ চৌকিদারদের কাছে হস্তান্তর করলেও অন্যরা পালিয়ে যায়। আহত জাফর মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জনতার হাতে আটক অপহরণকারীর প্রধান জয়নাল বদি উদ্দিন পাড়ার মৃত এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।

অপহরণ চেষ্টার শিকার আহত জাফর মাঝি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কোন কিছু বুঝে উঠার আগেই বদিউদ্দিন পাড়ার মৃত এরশাদ আলীর ছেলে জয়নাল প্রকাশ সুদি জয়নালের নেতৃত্বে ডাকাত মনিরুজ্জামান, বাবুল, এনাম, সুজাঙ্গীর,কাইছার ও সুন্দরী পাড়া এলাকার বদি আলমের ছেলে হুমায়ন আমার কর্মস্থল চায়ের দোকানে এসে বন্দুক ও দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে মারধর করে সিএনজিতে তুলে নিয়ে যাবার সময় বামুলা পাড়ার পশ্চিমে ডাবল ব্রীজের কাছাকাছি পোঁছলে আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। তারা সবাই ডাকাত প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে ডজন মামলা চলমান রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION