শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রাম্পের আইনি লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা নির্বাচনের ফলাফল না মানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াই কেবলমাত্র শুরু হয়েছে।‘এই নির্বাচন শেষ হয়নি,’ মন্তব্য করে হোয়াইট হাউজের প্রেস সচিব কেইলি ম্যাকেনানি সংবাদ সম্মেলনে বলেন, ‘এখনো অনেক দেরি।’

ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো অভিযোগের প্রমাণ দিতে না পারলেও এই নারী কর্মকর্তা ট্রাম্পের সুরে কথা বলেছেন।

কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এ কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল বয়কট করেন।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, জো বাইডেন বেশ ব্যবধানে জয়লাভ করেছেন। ইতিমধ্যে অনেক দেশ তাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি ডেমোক্র্যাট জর্জ বুশও তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন।

রাশিয়ার মতো কয়েকটি দেশ বলছে আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা বাইডেনকে অভিনন্দন জানাবেন না।

হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই তাকে হার মেনে নেয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।

নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, প্রেসিডেন্টের জামাতা এবং স্ত্রী ব্যক্তিগত আলাপে ট্রাম্পকে বলেছেন হার মেনে নেয়ার সময় এসেছে।কিন্তু ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION