রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে আড়াই হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

মো:আলমগীর আজিজ টেকনাফ: 

টেকনাফের উনচিপ্রাং২২নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ২হাজার৫২০পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন)পুলিশ সদস্যরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্পের বল্ক বি-১ এর বাসিন্দা মোঃ গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন(৩০)একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন(২৫) ও ব্লক সি-৫ এর বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আইয়াস(২৬)।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পে অভিযানে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা যুবককে২হাজার৫২০পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION