বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেল না বাংলাদেশ। ফলাফল- ড্রয়েই তৃপ্ত থাকতে হলো জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচটা জেতায় অবশ্য ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ নিজের করল বাংলাদেশই।
মঙ্গলবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, সুমন রেজারা একাধিক সুযোগ তৈরি করেছেন প্রথমার্ধে। কিন্তু ফিনিশিং দুর্বলতায় আসল কাজ গোলটাই হয়নি। দ্বিতীয়ার্ধে মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদরা মাঠে নেমেও খেলার ভাগ্য বদলাতে পারেননি।
ভয়েস/আআ