মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এমবাপের জোড়া গোল করার পরও পিএসজির হার

খেলাধুলা ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে হার মেনেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে মোনাকোর বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হার মেনেছে নেইমার-এমবাপেরা।

পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কালিয়ান এমবাপে। আর মোনাকোর হয়ে জোড়া গোল করেন কেভিন ভোলান্ড। অপর গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। এই জয়ে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ২৪ পয়েন্ট।

ইনজুরি থেকে সেরে ওঠা এমবাপে ৩১ অক্টোবরের পর শুক্রবার প্রথম মাঠে নামেন পিএসজির হয়ে। ২৫ মিনিটে তিনি গোল করে এগিয়ে নেন দলকে। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এ সময় রাফিনহাকে বক্সের মধ্যে ফাউল করেন ইউসৌফ ফোফানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

এরপর মইসে কিয়ান বল জালে জড়িয়েছিলেন পিএসজির হয়ে। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে বাতিল হয় অফসাইডের কারণে। বিরতির আগে এমবাপে তার তৃতীয় গোলটিও করেছিলেন। কিন্তু সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২-০ গোলে পিছিয়ে থাকা মোনাকো। ৫২ মিনিটে ভোলান্ড গোল করে ব্যবধান কমান। ৬৬ মিনিটে ফেরান সমতা। আর ফ্যাব্রিগাস ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেন মোনাকোকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION