বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেই গেছে বার্সেলোনা। এই টুর্নামেন্টে এক দশকের বেশি সময় পর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয় তুলে নিল দলটি।শনিবার রাতে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। আর্জেন্টাইন কোচের অধীনে লিগে কাতালান দলটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

এদিন জমজমাট লড়াইয়ের পরও কোনো দল প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে টের স্টেগেনের ভুলে এগিয়ে যায় আতলেতিকো।

পিকের ভুলে হারানো বল ঠেকাতে প্রায় মাঝমাঠে উঠে আসেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে বেশ দূরে থেকে ইয়ানিক কারাসকো ফাঁকা জালে বল পাঠান।

৫৬তম মিনিটে আলবার ক্রসে ওবলাক বরাবর হেড নিয়ে সুযোগ হাতছাড়া করেন ক্লেমোঁ লংলে। পরের মিনিটে মেসির দারুণ ক্রসে আবার একইভাবে সুযোগ নষ্ট করেন অরক্ষিত এই ডিফেন্ডার।

চোট পেয়ে ৬১তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিকে। তার জায়গায় মাঠে নামেন সের্জিনো দেস্ত।বার্সেলোনার বিপক্ষে জিতে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদেরও পয়েন্ট ২০।আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION