বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

দেশে করোনায় আরও ৩৮জনের মৃত্যু, আক্রান্ত ২০৬০

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬০ জনের শরীরে।দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে ২ হাজার ৭৬ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৬২ হাজার ৪২৮জন।দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION