মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

হাঁটুর ইনজুরিতে বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে

ভয়েস নিউজ ডেস্ক:

বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে হাঁটুর গুরুতর চোটে পড়েছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, চোটের কারণে তিন থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে পিকেকে।৩৩ বছর বয়সী পিকে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন। শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে চোট পান তিনি।

এদিকে সার্জি রবার্তোকেও অন্তত দুই মাসের জন্য পাচ্ছে না বার্সা। আতলেতিকোর বিপক্ষেই পায়ের পেশির চোটে পড়েন তিনি।

বার্সার সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। ৮ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে বসে আসে এরই মধ্যে। টেবিলে তাদের অবস্থান ১১তম। এর মধ্যে কিনা পিকে ও রবার্তোকে এক সঙ্গে হারাতে হচ্ছে। আগেই যেখানে একাধিক তারাকা খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেছেন।

এর আগে হাঁটুতে অস্ত্রোপচারের পর চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। সার্জিও বুসকেটস সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন। ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও রোনালদ আরাহোও চোটের কারণে বাইরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION