রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

নাফনদী থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা পাচারকারী আটক

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:

টেকনাফের নাফনদীর জালিয়ারদ্বীপ অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহলদল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান এনে মওজুদের সংবাদ পেয়ে নাফনদীর জালিয়ারদ্বীপে অভিযানে যায়। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ উখিয়া কুতুপালং ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ/৯ এর ২৮৮৫৭৫নং শেডের বাসিন্দা মোঃ রফিকেরর ছেলে মোঃ জোবায়ের (৩২) কে আটক করতে সক্ষম হয়। আটক হওয়ার পূর্বে মিয়ানমার হতে মাদকের চালান নিয়ে নাফনদী সাতাঁর কেটে এই দ্বীপে অবস্থান নেন বলে স্বীকার করেন।

তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION