রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) কক্সবাজার জেলা কমিটি গঠন

নবগঠিত বাপা জেলা কমিটি

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কক্সবাজার জেলা শাখার কমিটি গঠনের লক্ষে ২ দিন ব্যাপী পরিবেশ বিষয়ক কর্মশালা ও সম্মেলন হোটেল দি সী প্রিন্সেস হল রুমে অনুষ্ঠিত হয়।

২৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরিফ জামিল। দুই দিন ব্যাপী চলা সম্মেলন ও কর্মশালা শেষে গতকাল (২৬ নভেম্বর) বৃহস্পতিবার উক্ত সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দদের কণ্ঠ ভোটে ফজলুল কাদের চৌধুরীকে সভাপতি, কলিম উল্লাহকে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এএইচ,এম নজরুল ইসলাম।

সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী দৈনিক রূপালি সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক। কলিম উল্লাহ জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলায় সামাজিক আন্দোলনের মাধ্যমে বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। এইচ,এম নজরুল ইসলাম দৈনিক আজকের কক্সবাজার বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এবং রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি। বাপা’র ৩৭ সদস্যের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরিফ জামিল।

উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, সমুদ্র বাঁচাও পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে জনমত গড়ে তুলতে সর্বস্থরের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে আহবান জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION