বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুঃশাসনকে আড়াল করতে ধারাবাহিক ‍অপকৌশল নিয়েছে আ’লীগ

মীর্জা ফখরুল, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বীভৎসতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে শাসনকাল প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে।

শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মীর্জা ফখরুল আরো বলেন, বিএনপিসহ বিরোধীদলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেয়া হয়েছে। মাগুরা জেলা বিএনপি কার্যালয়সহ আহসান হাবীব কিশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় আবারও প্রমাণিত হলো- সারাদেশটাকে এখন নিরাপত্তাহীনতার অতল গহব্বরে নিমজ্জিত করা হয়েছে। শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস সন্ত্রাসীরা পেতো না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION