বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন, বিএনপির বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:

পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলিতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ করেছে বিএনপি নেতা–কর্মীরা।

রবিবার সকালে বংশাল মোড় থেকে মিছিল শুরু করেন নেতা–কর্মীরা। সেখান থেকে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান তারা। বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালয় এর পরিবর্তিত নাম ফলক কালো কালি দিয়ে মুছে দেয়। এ সময় বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতা–কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারও চাহিদা না থাকলেও সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION