রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে বিজিবির অভিযানে ৬টি স্বর্ণের বার উদ্ধার,পলাতক-২

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে ৮৫ ভরি ৬ আনা ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল ও মিয়ানমারের নগদ ৯৫০ কিয়াট মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় জড়িত দুইজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, শনিবার দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার মোঃ বজলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল উপজেলার হোয়াইক্যং এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ বাবুলের বাড়িতে স্বর্ণের বার ক্রয়-বিক্রয় হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত বর্ণিত বাড়িতে গমনকালীন এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিক উক্ত বাড়ির সামনে দাড়িয় থাকতে দেখে দূর থেকে বিজিবি টহলদল দেখে উল্লেখিত বাড়ির আড় ব্যবহার করে ব্যবহার করে দ্রুত পাশ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি মৃত পেটান আলীর ছেলে মোঃ জাফর (৩৫)। পরে বিজিবি টহলদল উক্ত বাড়ি তল্লাশী করে বৈধ কাগজপত্র না থাকা ও শুল্ক ফাঁকির দায়ে ৮৫ভরি ৬আনা ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা ৯৫০ কিয়াত উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, টেকনাফ হোয়াইক্যং এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ বাবুল (৪০) ও একই এলাকার মৃত পেটান আলীর ছেলে মোঃ জাফর (৩৫) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর জব্দকৃত মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION