রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সকালে খালি পেটে যেসব খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক:

বেশির ভাগ লোকই ওজন কমানোর জন্য ডায়েট করেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এবং দিনের শুরুতে আপনি কী খাচ্ছেন তার ওপরেও এটা অনেকটা নির্ভর করে ওজন কমার বিষয়টি। খালি পেটে কিছু খাবার খেলে অ্যাসিডিটি, ওজন বৃদ্ধিসহ অন্য সমস্যাও দেখা দিতে পারে।

জেনে নিন যে খাবারগুলো খালি পেটে খাওয়া উচিত নয়-

টক ফল: খালি পেটে টক ফল খাবেন না। এর ফলে শরীরে প্রচুর অ্যাসিড তৈরি হয়। খালি পেটে এগুলো খেলে পেটে অতিরিক্ত ওজন জমতে শুরু করতে পারে। বরং দিনটি কিশমিশ বা ভেজানো বাদাম খাওয়ার মাধ্যমে শুরু করা উচিত।

কোমল পানীয়: সোডা বা কোনো কোমল পানীয় খালি পেটে পান করা উচিত নয়। যদিও এই পানীয়গুলো কখনই স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবে খালি পেটে এগুলো পান করলে আরও ক্ষতি হয়। খালি পেটে এগুলো পান করার ফলে গ্যাস এবং বমি বমি ভাব দেখা দেয়। পাশাপাশি স্থূলতা বাড়ে।

মসলাযুক্ত খাবার: সকাল থেকে খালি পেট থাকার পরে, প্রাতরাশের পর মসলাদার খাবার খেলে আপনার পেট জ্বালা হতে পারে। মসলাদার খাবার খেয়ে পেটে অম্বলও হতে পারে। প্রাতরাশ সব সময় হালকা এবং সহজ হওয়া উচিত।

কোল্ড ড্রিংকস: কোনোভাবেই দিন কোল্ড ড্রিংক দিয়ে শুরু করা উচিত নয়। কোল্ড কফি বা আইস টি পান করা আপনার হজম ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। পরিবর্তে হালকা গরম পানি, লেবু বা আদা চা নিন। এই তিনটি জিনিস ওজন কমানোর পাশাপাশি হজম শক্তি বাড়িয়ে তোলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION