মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আই লাভ ইউ দিয়েগো- পেলে

ভয়েস নিউজ ডেস্ক:

এক সপ্তাহ হতে চললো, পৃথিবীকে বিদায় জানিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তির স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে আরেক ফুটবল কিংবদন্তি পেলেকে।

বিশ্বসেরা ফুটবলার কে? পেলে-ম্যারাডোনাকে নিয়ে এমন বিতর্কে মাতেনি তেমন ফুটবল সমর্থক নেই বললেই চলে। লোকজন যতই দুই কিংবদন্তির তুলনা করুক না কেন, পেলে-ম্যারাডোনা ছিলেন অকৃত্রিম বন্ধু।

যার কারণে ছিয়াশির মহানায়কের বিদায় এখনও বিমর্ষ করে রেখেছে আরেক মহানায়ক পেলেকে। ম্যারাডোনা যেদিন না ফেরার দেশে পাড়ি জমান সেদিন ব্রাজিলিয়ান কিংবদন্তি জানিয়েছিলেন, স্বর্গে একসঙ্গে ফুটবল খেলার কথা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ম্যারাডোনার স্মৃতি উগরে দিয়েছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি তার ফেসবুক পেজে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে যুগল কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ ৭ দিন হয় তুমি চলে গেছো।

অনেক লোক তাদের জীবনভরে আমাদেরকে তুলনা করতে ভালবাসতো। তুমি হলে সেই কিংবদন্তি যে মুগ্ধ করে রাখতো পৃথিবীকে। বল পায়ে নিয়ে জাদু দেখানো এক জাদুকর। এক সত্যিকারের কিংবদন্তি। তবে সবার উপরে, আমার জন্য, বিশাল এক হৃদয় নিয়ে তুমি থাকবে এক চমৎকার বন্ধু হিসেবে। আজ আমি জানি, আমাদের যদি আরও কম তুলনা করা হতো এবং একে অপরকে আরও প্রশংসা করতাম, তাহলে পৃথিবী আরও ভালো হতো। তাই, আমি বলতে চাই যে, তুমি সব সময় অতুলনীয়। তোমার পথ ছিল সততার দ্বারা চিহ্নিত। এবং তোমার অনন্য এবং বিশেষ পথে, তুমি আমাদের শিখিয়েছিলে, যাতে তোমাকে অসংখ্য এবং প্রায় ভালোবাসতেও বলতে পারি, ‘আমি তোমাকে ভালবাসি’। তোমার দ্রুত প্রস্থান, আমাকে বলতে দেয়নি তোমাকে, তাই আমি কেবল লিখবো, ‘আমি তোমাকে ভালবাসি, দিয়েগো। ’ আমার প্রিয় বন্ধু, আমাদের সমুদয় ভ্রমণের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। একদিন, স্বর্গে, আমরা একত্রে একই দলে খেলবো। এবং গোল উদযাপন ছাড়া মাঠের জয়ে প্রথমবারের মতো আমার মুষ্টি বাতাসে ভাসাবো। এটা করবো যেন শেষ পর্যন্ত আমি তোমাকে আলিঙ্গন করতে পরি। ’
বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যারাডোনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION