মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পাকিস্তানের সবাই নেগেটিভ

খেলাধুলা ডেস্ক:

কয়েক দিনের দুশ্চিন্তা পার করে করোনার হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ৪৪ খেলোয়াড়। শনিবার পঞ্চম এবং শেষ ধাপের টেস্টে সবার রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন তারা অনুশীলনে নামার অপেক্ষায় আছেন। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে ছাড়পত্রের আবেদন করা হয়েছে।

নিউজিল্যান্ডে যাওয়ার আগে দলের প্রায় সব ক্রিকেটার ব্যস্ত ছিলেন ঘরোয়া ক্রিকেটে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ, কায়েদ-এ-আজম ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং পিএসএলে খেলেছেন ক্রিকেটাররা।

পিসিবি এসব টুর্নামেন্টে জৈব সুরক্ষিত পরিবেশ তৈরি করলেও তা লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে এ নিয়ে খেলোয়াড়দের সতর্কও করেছে বোর্ড। কায়েদ-এ-আজম ট্রফিতে জৈব সুরক্ষিত পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘন করায় বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয় বাঁহাতি স্পিনার রাজা হাসানকে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে পাকিস্তান দল। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর।

সবকিছু ঠিক থাকলে গত শনিবার থেকেই অনুশীলন শুরু করতে পারত পাকিস্তান দল। কিন্তু একের পর করোনা আক্রান্তের কারণেই অন্তত তিনদিন পেছাল তাদের অনুশীলন।

তবু মাঠের খেলা শুরু হতে এখনও সময় থাকায় অনুশীলনের যথাযথ সুযোগটা পাচ্ছেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION