মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রিয়ালে ভিন্ন কিছু দেখবে এমবাপের, বিশ্বাস এমেরির

ভয়েস নিউজ ডেস্ক:

গতি, স্কিল, মানসিক দৃঢ়তা-সব কিছুর সমন্বয়ে তরুণ বয়সেই মিলেছে তারকা খ্যাতি। সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপে, পিএসজিতে ধরে রেখেছেন ধারাবাহিকতা। রিয়াল মাদ্রিদে গেলে সেখানে কিলিয়ান এমবাপে নিজের ছাপ রাখতে এবং ক্লাবটিকে নতুন এক যুগের সূচনা করতে সক্ষম, মনে করেন উনাই এমেরি।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি ২০২২ সাল পর্যন্ত। তবে আগামী দলবদলের বাজারেই তাকে দলে টানতে রিয়াল জোর চেষ্টা চালাবে বলে গণমাধ্যমের খবর। স্প্যানিশ ক্লাবটির প্রতি ভালোলাগার কথা এর আগে নিজেও জানিয়েছেন এমবাপে।

পিএসজির কোচ থাকার সময় ২০১৭-১৮ মৌসুমে এমবাপেকে খুব কাছ দেখেছেন এমেরি। সেবার লিগ ওয়ানসহ ফ্রান্সের তিনটি প্রতিযোগিতার শিরোপাই জিতেছিল প্যারিসের ক্লাবটি। দলটির ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমবাপের।

মূলত কাছ থেকে দেখার সেই অভিজ্ঞতা থেকেই সম্প্রতি স্প্যানিশ দৈনিক এএসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করেন এমেরি।

“অবশ্যই, তার সামর্থ্য আছে (রিয়াল) মাদ্রিদে নিজের ছাপ রাখার। তাকে কোন লিগে খেলার পরামর্শ দিব? যখন আমি ফ্রান্সে ছিলাম, তখন তার ওখানে থাকায় ভালো লেগেছে কারণ, আমি তার খেলা উপভোগ করতাম। যখন আমি ইংল্যান্ডে গেলাম, চাইতাম সে প্রিমিয়ার লিগে খেলুক। ভবিষ্যতে যদি আমি স্পেনে ফিরে যাই, তাকে সেখানে চাইব।”
রিয়ালের প্রতি আগ্রহ থাকলেও পিএসজিতে এখন সময় ভালো কাটছে বলে মাঝে নিজেই জানিয়েছেন এমবাপে। তবে গত বছরের নভেম্বরে আর্সেনাল থেকে ছাঁটাই হওয়া এমেরির বিশ্বাস, রিয়াল এই তরুণের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারবে।

“নিশ্চিতভাবে পিএসজির কিছু বিষয় তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে, কিছু হয়তো পারবে না। সেগুলো হয়তো রিয়াল মাদ্রিদে পাওয়া সম্ভব।”

“আমরা ভাগ্যবান যে বিশ্বের দুটি সেরা দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছি। আমি চাইব, বিশ্বের সেরা খেলোয়াড়রা সেখানে খেলুক। সূত্র:বিডিনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION