শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রকেট স্পেস-এক্স ভেঙ্গে তছনছ

আন্তর্জাতিক ডেস্ক:

রকেটে করে মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা স্পেস-এক্স-এর। কিন্তু সেই রকেটের পরীক্ষা সফল হলো না। ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিং-এর সময় আগুন লেগে এটি ভেঙে পড়ে। রকেটটি সব মিলিয়ে সাড়ে ছয় মিনিট চালু ছিল।

স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এলোন মাস্ক টুইট করে জানিয়েছেন, পরীক্ষা সফল। তবে নামার সময় গতিবেগ খুব বেশি ছিল। তা হয়েছিল ফুয়েল ট্যাঙ্কে লো প্রেসারের জন্য। প্রয়োজনীয় সব তথ্য আমার টিম পেয়ে গেছে।

রকেটটি আট মাইল বা ১৩ কিলোমিটার উপরে উঠেছিল। গতবারের প্রয়াসের তুলনায় ১০০ গুণ বেশি উচ্চতায় পৌঁছতে পেরেছে স্পেস-এক্সের রকেট। গত মঙ্গলবার টেক্সাসে রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ সময়ে বন্ধ রাখা হয়।

এই রকেটের উৎক্ষেপণ নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে রকেটটি বানানো হয়েছিল। সেটা ছিল ১৬০ ফুট লম্বা। তাতে র‍্যাপ্টর ইঞ্জিন ছিল। ল্যান্ডিং প্যাডে ছড়িয়ে আছে তার টুকরোগুলো। আগুন লাগার পর বিস্ফোরণ হয় এবং রকেট টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে।

অ্যামাজনের সিইও ও ব্লু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা বিষয়টি জানেন, তারা বুঝবেন, এই পরীক্ষার পেছনে কর্মীরা কতটা খেটেছেন। তারা প্রশংসনীয় কাজ করেছেন।

গত মাসেই স্পেস-এক্স নাসার জন্য একটি মহাকাশকেন্দ্র স্থাপন করেছে। তাছাড়া ফ্লোরিডার মহাকাশকেন্দ্র থেকে তাদের মানুষসহ দ্বিতীয় ফ্লাইটও ছেড়েছে। এবার তাদের লক্ষ্য মঙ্গলগ্রহে মানুষ পাঠানো। সেজন্য ৩৯৪ ফুটের রকেট স্ট্যান্ড তৈরি করেছে তারা।মাস্ক জানিয়েছেন, ছয় বছরের মধ্যে মঙ্গলে মানুষ নামবে। যদি ভাগ্য প্রসন্ন থাকে তা হলে চার বছরের মধ্যেই নামবে। সূত্র: ডিডব্লিউ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION