বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুই পর দলীয় কার্যালয়ে রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

প্রায় দুই মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।লাঠি হাতে খুব খুব আস্তে আস্তে সিঁড়ি বেয়ে তিন তলার নিজের দপ্তরে বসেন রিজভী।পরে অফিস কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাদের শারীরিক অবস্থা, পরিবারের খোঁজ-খবর নেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এ নেতা।

এদিকে, হঠাৎ রিজভীকে অফিসে দেখে অফিস কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কাছাকাছি থাকা কয়েকজন নেতাকর্মীরা ছুটে যান তাদের প্রিয় রিজভীকে দেখতে। মাস্ক পরে রুমে ঢুকে সালাম সালাম দেন তারা।

পরে রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে, যেটা আগে কখনোই আমি করিনি। এই করোনাকালে কত জায়গায় আমি মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই।প্রতিদিন আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন অফিসে আসার চেষ্টা করবো যদি শরীরটা এ রকম ভালো থাকে।

রিজভী বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আ’লামীনের রহমতে আমি সুস্থ হয়েছি। আমার সুস্থতার জন্য দেশে-বিদেশে কর্মী-সমর্থকসহ দেশবাসী দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি সর্বশেষ নয়াপল্টনে অফিস করেন গত ১২ নভেম্বর। এর পরদিন জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গাড়িতে ওঠার পরই হৃদ্‌রোগে আক্রান্ত হয় রিজভী।

এরপর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন বিএনপির এই মুখপাত্র। গত ২১ নভেম্বর তার হৃদ্‌যন্ত্রে এনজিওপ্লাস্টের মাধ্যমে রিং পরানো হয়। চার দিন সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফেরেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION