রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

রামুতে ৪ দোকান আগুনে পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক, রামু:

রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকা।শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে পার্টস এর দোকান, পার্টস ও প্লাস্টিক সামগ্রীর দোকান, মুরগির দোকান ও লন্ড্রি পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়িরা জানান, শুক্রবার ভোর ৩টার দিকে কাইছার কামাল শিমুলের পার্টস এর দোকানের পেছনে আগুনের সূত্রপাত হয়। তা মূহুর্তে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় এ চারটি দোকানের মালামাল।

খবর পেয়ে অগ্নিকাণ্ড স্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরীসহ বণিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION