রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

মোঃআলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে উখিয়া ইনানী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোটেল সী-পার্ল রিসোর্ট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত সাবেরা বেগম (৪০) টেকনাফ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের অলিয়াবাদ এলাকার মোঃ তারেকের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তারেক ও তার স্ত্রীসহ দুই কন্যা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ভাড়ায় চালিত দোয়েল কার নামের একটি মিনি কার যোগে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে গাড়িটি উখিয়া ইনানী হোটেল সী-পার্ল রিসোর্ট এলাকায় পৌঁছলে  অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কারে থাকা তারেকের স্ত্রী সাবেরা ঘটনাস্থলে প্রাণ হারালেও চালকসহ অপর তিন আরোহী প্রাণে বেঁচে যায়। গাড়িতে থাকা প্রত্যেকই আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে বলে জানা যায়।
এদিকে, ভুক্তভোগী অনেক যাত্রী জানান, মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ কক্সবাজারে যাত্রীবহনকারী দোয়েল কার নামের প্রায় শতাধিক মিনি কারের অধিকাংশ চালক অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন। ফলে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটেই চলছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION