রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে ৯৩৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া, এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‌্যাবের হাতে আটক মাদককারবারী হলেন- উকিয়ার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ‘ই’ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (৩৮)।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারী পালিয়ে যাওয়ার সময় মাহমুদুল হাসানকে (৩৮) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা পলিথিন ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION