মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালদোর পেনাল্টি মিসে হোঁচট খেয়েছে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক:

আতালান্তার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট খোঁয়ালো সিরি ‘এ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। জিতেই মাঠ ছাড়তে পারতো তারা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে হোঁচট খেয়েছে তারা। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ১-১ গোলে করেছে জুভরা।

ফেডেরিকো চিয়েসার চমৎকার স্ট্রাইকে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু বিরতির পর ৫৭ মিনিটে রেমো ফ্রুয়েলারের শক্তিশালী শটে জাল কাঁপায় আতালান্তা। অতিথিরা সমতা ফেরানোর চার মিনিট পর রোনালদো দলকে জেতানোর সুযোগ নষ্ট করেন। চিয়েসা বক্সের মধ্যে পড়ে গেলে পেনাল্টি থেকে পর্তুগিজ তারকার দুর্বল শট সহজে ঠেকান পিয়েরলুইগি গোল্লিনি। অথচ বার্সেলোনা ও জেনোয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে চারটি গোলই তিনি করেছিলেন পেনাল্টি থেকে।

এছাড়া ম্যাচের শুরুতে আলভারো মোরাতার হাস্যকর ভুল ছিল চোখে পড়ার মতো। গোলপোস্ট ফাঁকা পেয়েও তাড়াহুড়ো করে ব্যাকহিল শট নেন তিনি, বল চলে যায় গোলবারের বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধে তার শট ঠেকান গোল্লিনি। রোনালদোর পেনাল্টি মিসের চেয়ে মোরাতার ভুল শট ক্ষুব্ধ করেছে কোচ আন্দ্রে পিরলোকে, ‘তার ওই মিসটি দেখে আমি রেগে গিয়েছিলাম। এমনটা মেনে নেওয়া যায় না।’

আতালান্তাও পরে একাধিক সুযোগ নষ্ট করে। জুভেন্টাসের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন গোলকিপার উজচেখ শেসনি। ডুয়াভান জাপাতা, ক্রিস্টিয়ান রোমেরো ও আলেহান্দ্রো গোমেজের বিপজ্জনক শট প্রতিহত করেন তিনি।

এই ড্রয়ে শীর্ষ দল এসি মিলানের (২৮) সঙ্গে জুভেন্টাসের ব্যবধান চার পয়েন্টের। জেনোয়ার মাঠে ২-২ গোলে হোঁচট খেয়েছে মিলানও। জুভেন্টাস ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনে পিরলোর দল।

ম্যাচটা জিততে না পারায় হতাশ জুভেন্টাস কোচ, ‘এসব ম্যাচের ফল সবসময় নিজেদের পক্ষে রাখতে হয়। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু তা কাজে লাগাতে পারিনি।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION