মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এমবাপ্পের গোলে পিএসজির জয়

খেলাধুলা ডেস্ক:

ফরাসি লিগ ওয়ানে বুধবার লরিয়েন্টকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এন্ড্রু গ্রাভিলনের লাল কার্ড থেকে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর মইস কেন গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় প্যারিস জায়ান্টদের।

এর আগে লিলি একই ব্যবধানে হারিয়েছে ডিজনকে। রবিবার তারা আতিথেয়তা দিবে চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপদের। এই জয়ে টেবিলের শীর্ষে ফেরার একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পিএসজি। শীর্ষে থাকা লিলির চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে নেইমারের প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন পিএসজি কোচ থমাস টুখেল। পায়ের গোড়ালির ইনজুরির কারণে বর্তমানে সাইডলাইনে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

টুখেল বলেন, ‘নেইমারের জন্য আমরা সবকিছু করতে পারি। এটিই হচ্ছে ভালো খবর। আমি এটি বলতে পারছি না যে লিলির বিপক্ষে তিনি খেলছেন না। তার খেলার সম্ভাবনা রয়েছে। এ জন্য আমরা সব চেষ্টাই করব।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION