মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শিরোপার লড়াইয়ে জেমকন খুলনা ও চট্টগ্রাম গাজী গ্রুপ

খেলাধুলা ডেস্ক:

জমজমাট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হচ্ছে তারকা সমৃদ্ধ জেমকন খুলনা ও দুর্দান্ত ধারাবাহিক গাজী গ্রুপ চট্টগ্রাম। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।শুক্রবার (১৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী মহরণটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

টুর্নামেন্টে অভাবনীয় ফর্মে আছে চট্টগ্রাম। ফাইনালের আগে দশ ম্যাচ খেলে আটটিতেই জিতেছে দলটি। বন্দরনগরীর দলটির হয়ে মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস ও সৌম্য সরকাররা দারুণ ফর্মে আছে।

অপর দিকে খুলনা নয় ম্যাচের পাঁচটি জিতলেও দলটিতে অভিজ্ঞ ক্রিকেটারের ভরা। সাকিব আল হাসান শ্বশুড়ের মৃত্যুর কারণে খেলতে না পারলেও খুলনার হয়ে ফাইনাল খেলবেন মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, জহুরুল হক অমির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাছাড়া চট্টগ্রাম টুর্নামেন্টে যে দুটি ম্যাচ হেরেছে তার একটা হার এই খুলনার বিপক্ষেই। সব মিলিয়ে হয়তো হাইভোল্টেজ লড়াই-ই হতে যাচ্ছে।

দুই দলের একাদশ:

জেমকন খুলনা: জহুরুল ইসলাম, জাকির হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামিম হোসেন, মাশরাফি বিন মুর্তজা, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামছুর রহমান, মোসাদ্দেক হোসেন, সৈকত আলি, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION