মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন মেসি

খেলাধুলা ডেস্ক:

একদিন আগেই লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। কিন্তু নিজের পুরস্কারের খাতায় নতুন আঁকিবুঁকি ঠিকই করে যাচ্ছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।এবার ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন তিনি।
মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ত থাকার কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে অবদান দেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রী কিনতে ঢেলেছেন মিলিয়ন ইউরো। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

পুরস্কার হাতে এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস পুরস্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্ট-কে ধন্যবাদ। ‘

এদিকে শনিবার (১৯ ডিসেম্বর) মেসির সামনে আরও অর্জন অপেক্ষা করছে। আর মাত্র ২ গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সান্তোসের জার্সিতে ১৯ মৌসুম খেলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ৬৪৩ গোল করেছিলেন। দুই গোল করলে এই রেকর্ডে যোগ হবে মেসির নাম, তবে দুই মৌসুম কম খেলেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION