মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটের বড় জয় তুলে নিল নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক:

বিপর্যয়ের মুখে ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানকে এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পুঁজি। এরপরও হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয় তুলে নিল নিউজিল্যান্ড।এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করে ফেলল কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। চারে নামা হাফিজ এরপর টেনেছেন দলকে। পাকিস্তানের সংগ্রহটা ৬ উইকেটে ১৬৩-তে নিয়ে যান তিনি।৫৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৯৯ রানের ইনিংসটি খেলেন ৪০ বছর বয়সী হাফিজ।

আগের ম্যাচে অভিষিক্ত জ্যাকব ডাফির পেস তোপে পড়েছিল পাকিস্তান। এদিন সফরকারীদের সমস্যায় ফেলেন টিম সাউদি। ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তানকে ‘বুড়ো’ হাফিজ একাই টেনেছেন। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ২২। খুশদিল শাহের ১৪ আর ইমাদ ওয়াসিমের ১০ ছাড়া সবার সংগ্রহ এক অঙ্কের।কিউইদের পক্ষে সাউদির ৪ উইকেট ছাড়াও জিমি নিশাম ও ইশ সোধি নিয়েছেন একটি করে উইকেট।১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড দলীয় ৩৫ রানে ওপেনার মার্টিন গাপটিলকে (২১) হারায়। ফাহিম আশরাফ ফেরান তাকে।

তবে এরপর কিউইরা আর পেছনে ফিরে তাকায়নি। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা টিম সেইফার্ট এদিনও ছিলেন দুর্দান্ত। কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে এনে দেন দাপুটে জয়।

সেইফার্ট ৬৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন। উইলিয়ামসন ৪২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।মঙ্গলবার নেপিয়ারে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সফরে কিউইদের বিপক্ষে দুটি টেস্টও খেলবে পাকিস্তান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION