রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

চকরিয়ার ফাঁসিয়াখালীতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত বৃদ্ধ

বিশেষ প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে মাথাসহ সর্বশরীরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে এক বৃদ্ধকে। গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজারবিল ডেইলপাড়াস্থ আহত বৃদ্ধের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বৃদ্ধের নাম ফরিদুল আলম (৫৫)। তিনি ওই পাড়ার মৃত নুরুচ্ছমদের পুত্র। আহত ফরিদুল আলমের বড় ছেলে মামুনুর রশিদ অভিযোগ করেন, বাড়ির চলাচল পথ
দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নুরুল আজিম, হারুণুর রশিদ, সাইফুল ইসলাম, আবুল হাসেম, মো. আবচার, আবু সালাম, বেলাল উদ্দিন গংয়ের সাথে।

এনিয়ে আদালত ও থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে তারা একযোগে তার বাবার ওপরবধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার সকালে হামলে পড়ে। এ সময় তাদের এলোপাতাড়ি
কোপে মাথাসহ সর্বশরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

ছেলে মামুন আরো জানান, এ ঘটনায় তার মা আয়েশা বেগম বাদী হয়ে হামলায় জড়িত উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমির বিরোধ নিয়ে হামলার ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগটি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা থাকলে মামলা নেওয়াসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION