বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

সাতকানিয়া ও লোহাগাড়া থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার চারজন হলেন- কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. আবুল কাশেম (৪৫), টেকনাফ থানাধীন পুরান পল্লান পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩), তার স্ত্রী শাহিনা আক্তার (২৩) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কৈতরা এলাকার মো. হারুনুর রশিদের ছেলে মো. হাসান (৩০)।

এদের মধ্যে আবুল কাশেমকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। আবুল কাশেম ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।

সাইফুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা আক্তারকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, সাইফুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা আক্তার জুতার ভেতর করে লুকিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।

এছাড়া মো. হাসানকে ৪ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। হাসানের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক  বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চুনতি ডেপুটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ নোমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন লোহাগাড়া থানার এসআই রেজওয়ানুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION