মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক:

উখিয়া উপজেলার সর্ববৃহৎ ফুটবল আসর ‘সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ মাঠে গড়াচ্ছে আজ শনিবার।  বিকালে ঐতিহ্যবাহী সোনাইছড়ি খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের পর  উক্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিজাম উদ্দিন আহমদ। উদ্বোধক হিসাবে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সন্জুর মোরশেদ, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও  উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহী  উপস্থিত থাকার কথা রয়েছে।

উক্ত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করবেন  চট্টগ্রাম জেলার রাউজান কদলপুর ফুটবল একাডেমি, অপরদিকে অংশগ্রহণ করবেন টেকনাফ উপজেলার হৃীলা নয়া বাজার ফুটবল একাডেমি।

উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোনাইছড়ি স্পোর্টস একাডেমী এবং সোনাইছড়ি মাঠ পরিচালনা ও উন্নয়ন কমিটি আয়েজন করছে।

উক্ত খেলায় মাস্ক বিতরণ সহ সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে উক্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে বলে কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাকো আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন । তারা  সকলকে সবান্ধবে খেলা উপভোগ করতে  আমন্ত্রণ জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION