মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে মাশরাফি বিন মর্তুজা থাকবেন কিনা এটা এখনো নিশ্চিত নন।তবে তার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে সেটা দলের জন্যই ভালো বলে মনে করেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।
শনিবার (২৬ ডিসেম্বর) মিরপুরে একাডেমি মাঠে হালকা অনুশীলন শেষে একথা জানিয়েছেন জানিয়েছেন আল আমিন। তিনি মনে করেন সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি তার সেরা দিয়েই খেলেছেন।

আল আমিন বলেন, ‘ওনার সাথে খেলেছি, সবকিছু মিলায়ে উনি খুব ভালো একজন লিডার। একসাথে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি ও একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। মাশরাফি ভাই অনেকদিন ইনজুরড ছিলেন। সবকিছু মিলিয়ে উনি ওনার বেস্ট পারফর্মটাই করেছে। আমার কাছে মনে হয় উনি ভালো শেপে আছেন, যদি টিমে সিলেক্ট হয়, তাহলে টিমের জন্য ভালো হবে। ‘

ইনজুরি কাটিয়ে শেষ মুহূর্তে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছেন জেমকন খুলনার হয়ে। এই দলে খেলেছেন আল-আমিন। তাই ইনজুরির পর কাছ থেকে দেখেছেন মাশরাফিকে। তবে খেলার জন্য মাশরাফি কতটুকু ফিট তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আল-আমিন।

তিনি বলেন, ‘আসলে ফিটনেসের ব্যাপারটা যদি বলে এটা যারা ট্রেনার বা টিম ম্যানেজমেন্ট আছেন তারা দেখবেন। আর দলে কে অন্তর্ভুক্ত হবে, না হবে সেটা আমার এখতিয়ার না। এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কে দলে থাকবে, আমিও থাকব কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা আছে বা কোচিং স্টাফ যারা আছে তারা ভালো বুঝবেন। ‘

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে ক্যারীবিয়দের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION