শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সালেহীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।

রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সালেহীনের বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী।

তিনি বলেন, কিছুদিন আগে সালেহীন ঢাকায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পর শুক্রবার তার জ্বর আসে। এরপর শনিবার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হলে রবিবার রাতে রিপোর্টে সালেহীনের করোনাভাইরাস পজিটিভ আসে। তবে তার এখন জ্বর নেই। চিকিৎসা চলছে, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বিআইটিআইডি’তে রবিবার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১৪ জন রয়েছে, তাদের মধ্যে নগরীর নাসিরাবাদের মেয়রগলির একজন রয়েছে জানিয়েছিলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এছাড়া, রবিবার সিভাসু’তে ৯৭ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৩৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

সূত্র:দৈনিক দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION