বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সহজ জয়ে ফিরেছে ম্যানসিটি

খেলাধুলা ডেস্ক:

দারুণ গোছালো ফুটবল খেলে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।আর এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে ফিরেছে সিটি।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল করেন ইলকাই গুনদোগান ও ফেরান তরেস।

এদিন খেলার ১৪তম মিনিটে লিড নেয় সিটি। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বলে কাছ থেকে দলকে এগিয়ে নেন জার্মান তারকা গুনদোগান।

পরে দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ডান দিক থেকে জোয়াও কানসেলোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি সফরকারী ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস। কাছ থেকে সহজেই বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড তরেস।

লিগে ১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল। আর্সেনাল ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে। ২৫ পয়েন্ট নিয়ে সাতে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার।

এভারটন লেস্টারের সমান ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION