বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

২০২০ সালের শেষ ম্যাচে হোচট খেল বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

চোটের কারণে স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। অধিনায়কের অভাবটা মাঠে ঠিকই টের পেল বার্সেলোনা।

পয়েন্ট বিসর্জন দিয়ে বছর শেষ করলো কাতালান জায়ান্টরা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পিছিয়ে পড়ে শেষ পযর্ন্ত এইবারের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন মার্টিন ব্রাথওয়েট।

সেই ভুলের মাশুল তাদের দিতে হয় দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে স্ট্রাইকার কিকে গার্সিয়ার গোলে এগিয়ে যায় এইবার।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সাকে। ১০ মিনিট পরেই সমতায় ফিরে তারা। দারুণ এক শটে এইবারের জালে বল জড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ওসমানে দেম্বেলে। এরপর ব্রাথওয়েট ফের গোলের সুযোগ মিস না করলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো কাতালান জায়ান্টরা। কিন্তু এইবারের জালে বল জড়াতে আবারও ব্যর্থ হন ড্যানিশ ফরোয়ার্ড।

গোড়ালির সমস্যার কারণে মাঠে না থাকলেও স্ট্যান্ডে বসে দলের খেলা দেখেছেন মেসি। গত মঙ্গলবার আর্জেন্টিনা থেকে ফিরেছেন তিনি।

এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সা। অন্যদিকে রেলিগেশন জোন থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে ১৫তম স্থানে এইবার।

কাতালান জায়ান্টদের এটি ছিল বছরের শেষ ম্যাচ। কোম্যানের দল নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে রোববার, হুয়েস্কোর বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION